Ritesh Beghi
১৬ নভেম্বর ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’

বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এবার তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মুশফিকের শততম ম্যাচ।

ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে যাচ্ছে বিসিবি। সেদিন মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন মিস্টার ডিফেন্ডেবলের পরিবারের সদস্যরাও।

মুশফিকের এমন কীর্তি নিয়ে কথা বললেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, ‘মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা। তার জন্য শুভকামনা, আজকেও দেখা হয়েছে ভাইয়ের সঙ্গে জিমে।’

পরে নিজের রান করা নিয়ে সাইফ বলেন, ‘সবাই হেল্প করেছে আমার মনে হয় বিসিবির যখন যেখানে ছিলাম। ক্যাম্পে যখন যেখানে ছিলাম বাবুল স্যারের সাথে আলাদা ঘরোয়া ক্রিকেটে… সোহেল স্যারের সাথে ছিলাম। আলাদা মাসকোতে প্র্যাকটিস করেছি সালাউদ্দিন স্যারের সাথে। যখন যেখানে গিয়েছি চেষ্টা করেছি নিজেকে উন্নতি করার।’

ভবিষ্যৎ নয় বর্তমান নিয়েই ভাবছেন সাইফ, ‘আসলে নিজের কোচ নিজে হওয়াটা গুরুত্বপূর্ণ। নিজের খেলাটা নিজেকেই খেলতে হবে। দুর্বলতা এখনো অনেক জায়গায় আছে, তবে নিজের শক্তি যেটা ওটাই করার চেষ্টা করি। আগে কী হয়েছে ওটা নিয়ে ভাবি না, ভবিষ্যৎ নিয়েও ভাবি না বর্তমানে থাকার চেষ্টা করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০