Publisher
৭ জানুয়ারী ২০২২, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়র আইভী উন্নয়ন করেছে, আইভীকে নির্বাচিত করলে উন্নয়ন অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আগামী ১৬ জানুয়ারি আপনারা নির্ধারণ করবেন আপনাদের ভাগ্য। পবিত্র আমানত আপনাদের হাতে। এই ভোটের আমানতেই আগামী পাঁচ বছর কেমন যাবে, তা নির্ধারণ হবে। শেখ হাসিনা আপনাদের সালাম ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, মেয়র আইভী উন্নয়ন করেছে, আমার আইভীকে নির্বাচিত করলে এই উন্নয়ন অব্যাহত থাকবে। উন্নয়নে আরও গতি সঞ্চার হবে।’

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।

কর্মী সমাবেশ বলা হলেও এটি ছিল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী প্রচারাভিযানের একটি অংশ। নির্বাচন কার্যক্রম চলাকালীন এমপিদের প্রচার অভিযান নিষেধ হলেও এই কর্মিসভায় দু’জন এমপি উপস্থিত ছিলেন।

তিনি বলেন,‘নির্বাচন এলে এই নারায়ণগঞ্জে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। আজকের বিশাল জনসভা প্রমাণ করেছে, কোনো হুমকি-ধমকি, কোনো মিথ্যাচারের কাছে এই বন্দরের মানুষেরা হার মানবে না। পরাজিত হবে না। বিজয়ী হবেই হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগরের জিএম আরাফাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০