news desk
২৬ নভেম্বর ২০২০, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যারাডোনার জন্য আর্জেন্টিনায় তিন দিনের শোক

গত ৩ নভেম্বর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক দিয়েগো ম্যারাডোনাকে। সুস্থ হওয়ার পর বাড়িও ফেরেন তিনি। ফেরার তিন সপ্তাহের মধ্যেই এলো এই দুঃসংবাদ। তার মৃত্যুতে সমাপ্ত হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বর্ণিল অধ্যায়। প্রিয় হারানোর বেদনায় কাতর আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার প্রয়াণে দেশটির সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

বুধবার আর্জেন্টিনার লা প্লাতা ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি ফুটবলার। ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই তারকা আর্জেন্টিনার মানুষের কাছে ছিলেন মহাতারকা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফেরনান্দেসের শোকবার্তায় উঠে এসেছে ম্যারাডোনার প্রতি মানুষের ভালোবাসা।

এক শোক বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ‘তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী।

আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফের্নান্দেসের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল ম্যারাডোনার। ক্রিশ্চিনার শোক বার্তায় উঠে এসেছে প্রিয়কে হারানোর বেদনা। “ভীষণ বেদনার…ভীষণ। একজন গ্রেট চলে গেল। বিদায় দিয়েগো, আমরা তোমাকে খুব ভালোবাসি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০