Publisher
৪ মে ২০২১, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে আ.লীগ নেতা ফজল স্মরণে আলোচনা ও ইফতার মাহফিল

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা প্রয়াত ফজলুল হক ফকির (ফজল নেতা) স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মে) বিকালে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের আয়োজনে হোটেল মক্কায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা শেষে মরহুম ফজলুল হক ফকিরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতার বিতরণ ও উপস্থিতিদের ইফতার করানো হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী রকিবুল ইসলাম।

প্রয়াত ফজলুল হক ফকির (ফজল নেতা) স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মোতালেব, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান মাস্টার, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্ঠা এনবিএম ইব্রাহীম খলিল রহিম, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ। এছাড়াও সকলে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ পূর্বক শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াত ফজলুল হক ফকির (ফজল নেতার) কনিষ্ঠ কন্যা সাংবাদিক ফাতেমা শবনম রিমা।

বক্তব্য কালে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মোতালেব বলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রায়াত এ নেতার দক্ষতা ছিল অপরিসীম। তার হাত ধরে উপজেলা আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে। আমরা তাঁর থেকে অনুপ্রেরণা পায়। তিনি প্রয়াত হয়েছেন প্রায় ২৮বছর কিন্তু আজও উপজেলা আওয়ামী লীগের রন্দ্রে রন্দ্রে মিশ্রিত আছে তার ছোঁয়া ও ভালবাসা। কিন্তু দুঃখজনক বিষয় আজ আমরা প্রয়াত ফজলুল হক ফকির (ফজল নেতার) নাম ভুলতে বসেছি। আওয়ামী রাজনীতি অংঙ্গণে তার অবধানের কথা নতুন প্রজন্ম জানতে পারছে না। আজ তার ছোট মেয়ে ফাতেমা শবনম রিমা ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সহযোগীতায় এ আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০