Publisher
৬ জুলাই ২০২১, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে ইপিজেড স্থাপনের দাবি

ময়মনসিংহ:-বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশন কর্তৃক ময়মনসিংহের ত্রিশালে “ইপিজেড” প্রকল্প স্থাপন করার কথা শুনা যাচ্ছে। এ নিয়ে ত্রিশালের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এ উপজেলায় ইপিজেড ও বিমান বন্দর দ্রুত স্থাপনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে ত্রিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন দিক তোলে ধরে কমেন্ট করছেন সচেতন মহলের ব্যক্তিরা।
ত্রিশালে এই প্রকল্প স্থাপন করার পরিকল্পনায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে ও যতদ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়ে ত্রিশালের স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “পাশে দাঁড়াও” এর চেয়ারম্যান জহিরুল ইসলাম ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস প্রদান করে। তার দাবীর সাথে একাত্ত্বতা প্রকাশ করে হাজারও মানুষ কমেন্টে করেন। এছাড়াও একজন কমেন্টে লিখেন, এর আগেও বাংলাদেশ সরকার ত্রিশাল উপজেলায় বিমান বন্দর স্থাপন করার প্রস্তাব করেছিল। কিছু সংখ্যক লোকের স্বার্থের কারণে ত্রিশালে লাখ লাখ মানুষের স্বপ্ন নষ্ট ভেঙ্গে যায়।
চকপাঁচ পাড়া গ্রামের মোতালেব হোসেন বলেন, ত্রিশালে ইপিজেড স্থাপন করা হলে অর্থনৈতিক ভাবে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সরকার বিরোধী একটি চক্র সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে ও নিজ উদ্যেশ্য হাসিলের লক্ষে সক্রিয় ভূমিকা পালন করে ইপিজেট স্থাপনে ষড়যন্ত্র করছে। মুষ্টিময় সরকার বিরোধী লোক এ পায়তারায় লিপ্ত আছে। এরা সমাজের নিরিহ লোক খোজে খোজে মগজ ধোলাই দিয়ে সরকারের বিরোদ্ধে উস্কিয়ে তুলছে। এ ব্যাপারে সচেতন মহলকে সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ত্রিশালে ৪০০ একর জমির উপর ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০