admim
১৯ জুন ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে করোনায় আক্রান্ত আরেকজনের মৃত্যু25

যশোরে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। এই নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুজনের মৃত্যু হলো। এছাড়া তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা প্রতিনিধিঃ যশোরে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। এই নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুজনের মৃত্যু হলো। এছাড়া তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম ইউসুফ আলী (৪৫)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার (১৮ জুন) দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা করোনার চিকিৎসা শুরু করার আগেই তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ‘আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাকে ওভারফোনে করোনা পজিটিভ এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (১৮ জুন) ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।

যশোর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১০

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১১

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১২

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৩

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৫

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

১৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১৮

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১৯

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

২০