Ritesh Beghi
২৮ এপ্রিল ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

৫ আগষ্টের পর দলের সিনিয়র নেতাদের কাছে কোনো সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার।

সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

ইসহাক সরকার বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টের পর আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলো দলের কিছু লোকজন। দলের কিছু অনুপ্রবেশকারী পাঁচ তারিখের পর আমার এবং আমার পরিবারের বেঁচে থাকাটাকে কষ্টসাধ্য করে ফেলেছিল। বিভিন্নভাবে তারা আমাদেরকে হয়রানি করেছে। পত্রিকার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যেভাবে আমাকে এবং আমার পরিবারকে হেনস্থা করেছে এগুলোর আমি কোনো বিচার পাইনি। আমি বারবার বিচার দেওয়ার চেষ্টাও করেছি কিন্তু সেই পর্যন্ত যেতে পারিনি। আমি একজনের নাম বলব না যিনি এখন মন্ত্রী, তার কাছে গিয়েছিলাম এই দুঃখ কষ্টের কথা বলার জন্য যে আমার উপর অত্যাচার হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি অনেক জঘন্যতম আচরণ করে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। সে ঘটনায় আমি অনেক কষ্ট পেয়েছি। সেদিন ভারাক্রান্ত হৃদয়ে আমাকে ফিরে আসতে হয়েছিল।

সেদিন ওই নেতা কোনো কথাই শুনতে চাননি দাবি করে বিএনপির বহিষ্কৃত এ নেতা বলেন, তিনি আমার কথা প্রথমে শুনতেই চাননি। আমি তখন রাগ করে বললাম, কেন আপনি আমার কথা শুনবেন না আমি তো এই দলের একজন কর্মী। আপনি আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমি একটা বিপদে পড়তেই পারি অথবা আমার দ্বারা একটা যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, আপনি একটু আমার কথাটা শুনুন। যাচাই বাচাই করুন। যদি আমি অপরাধী হয়ে থাকি তবে অবশ্যই আপনি আমাকে শাস্তি দেবেন। আর যদি আমি অপরাধী না হয়ে থাকি, অবশ্যই এর বিচার আপনাকে করতে হবে। আমার ওপর যে হামলা হয়েছিল মামলা হয়েছিল এই মামলার জন্য তার কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে এমন তীর্যক ভাষায় কথা সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আমি সেদিনের এই দুঃখ কষ্ট কোনোদিন ভুলতে পারবো না।

আওয়ামী সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ ছিলো কি না- এমন প্রশ্নে ইসহাক সরকার বলেন, তিনি তো আমাদের  আন্দোলন সংগ্রামের সবসময় উৎসাহ -উদ্দীপনা দিয়েছেন। তার ডাকেই তো আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তিনি যে সেদিন এমন দুর্ব্যবহার আমার সঙ্গে করবেন আমি এটা কল্পনা করতে পারিনি। একজন শ্রদ্ধাভাজন নেতা যাকে অনুসরণ করে আমি রাজনীতি করেছি, তিনি আমাকে এভাবে তাড়িয়ে দিবেন আমি সেটা নিতে পারিনি। এছাড়া পাঁচ তারিখের পর আমার ওপর দুইবার হামলা করা হলো। আমি কোন বিচার পাইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০