Publisher
২২ মে ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে, ‘নিষেধাজ্ঞা’ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে নতুন করে নিষেধাজ্ঞা আসছে—রাজনৈতিক মহলে এমন আলোচনা চলছে গত কদিন ধরেই। এই প্রসঙ্গে আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তার কোনো ধারণা নেই। তবে তিনি আশা করেন, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব (নিষেধাজ্ঞা আরোপ) করবে না।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে সংবাদ প্রকাশ হয়। নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। ওরা (আমেরিকা) আমাদের বলেকয়ে কিছু করে না…। তবে এটি নির্ভর করে স্ব স্ব সরকারের ওপর। এটি যদি হয়, তবে বিষয়টি হবে দুঃখজনক। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব করবে না।’

বাংলাদেশের নিযুত সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফেলে দেওয়ার দেশ না। আমরা মোটামুটিভাবে এখন আগের মত দরিদ্র, ক্লিষ্ট, দানের উপরে আমরা থাকি না। আমাদের জাতির গর্ব আছে। আমরা আমাদের ঐতিহ্য ও অবস্থান নিয়ে গর্বিত। আমরা বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশেও আমরা বিজয়ের জাতি, আমরা অর্জন করেছি।

সুতরাং কেউ চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকালেই আমরা ভড়কে যাব, আমরা এমন না। এটা হচ্ছে ইঙ্গিত যে, বাংলাদেশ হচ্ছে বিজয়ের জাতি, আমরা কোনো ধরনের প্রলোভনে, কোনো প্রতিকূল পরিবেশে আমরা ঘাবড়ে যাব না, আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করব, মোকাবিলা করার ক্ষমতা আছে। সেই বক্তব্যটাই বোধহয় বেসিক্যালি বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০