Ritesh Beghi
১৮ এপ্রিল ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দার বলেন, দক্ষিণ এশিয়া—বিশেষ করে পাকিস্তান—অপরিসীম সম্ভাবনাময় হলেও, প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা হতাশাজনক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে এই অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসহাক দার আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো নেই, তাই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো জরুরি।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় ট্রানজিট পণ্য পরিবহনের জন্য পাকিস্তান একটি আদর্শ দেশ।

দার বলেন, ৪৭ বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়।

তিনি লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান।

তথ্যসূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০