Publisher
২৮ এপ্রিল ২০২১, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক বেড়াজালে হেফাজত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বেড়াজালে পড়ে তারা রাজনৈতিক অভিলাষ থেকে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু হেফাজতের নেতাদের রাজনৈতিক অভিলাষ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেটা নস্যাৎ করে দিয়েছে।

বুধবার মন্ত্রী তার ধানমন্ডির বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্বৃত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে যে ঘটনার জন্ম দিয়েছিল ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো যায় কি না, সেই উদ্দেশ্যে তারা সম্প্রতি (হেফাজত) সহিংসতা চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হেফাজতের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়ে যায়।

সরকারি বিভিন্ন স্থাপনায় হেফাজতের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এগুলোর উদ্দেশ্য ছিল দেশে অশান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা।

হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, হেফাজতের ফিন্যান্স (অর্থায়ন) যারা করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। কিছু কিছু উপাদান পাচ্ছি, তবে এখনই অ্যানাউন্স (ঘোষণা) করতে চাই না। তদন্ত শেষে এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাওলানা বাবুনগরীর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা হয়েছিল। সে সময় তিনি আটকও হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্ত হন।তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেগুলো মামলা হয়েছে, সবগুলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন সবার জন্য সমান বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০