news desk
১৬ মে ২০২০, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালিবাজার এলাকায় আলিম উদ্দিন (১৮) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সে ওই গ্রামের আবু বক্করের ছেলে ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, আলিম সবার অজান্তে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। তবে কি কারনে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা জানাযায়নি। অনেকেই মনে করছেন প্রেমঘটিত বিষয় নিয়েও সে আত্মহত্যা করে থাকতে পারে। লাশটি উদ্ধারের সময় তার শরীরে তেমন আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও পায়ের এক অংশে কালচে দাগ দেখা গেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু (কনা) জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০