Publisher
২৪ মার্চ ২০২৩, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোজার প্রথম দিনেই জমে উঠেছে রাজধানীর পুরান ঢাকার ইফতার বাজার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় জমে উঠেছে ইফতার বাজার। বরাবরের মতো এবারও পবিত্র রমজান মাসে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় দেখা যায় বাহারি ইফতারের আয়োজন। তবে গত বছরের চেয়ে এবার ইফতারসামাগ্রীর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতারসামগ্রীর দামই কিছুটা বেশি।

শুক্রবার (২৪ মার্চ) পুরান ঢাকার চকবাজার, নাজিরাবাজার, রায়সাহেব বাজার, নারিন্দা, নাজিমুদ্দিন রোড, দয়াগঞ্জসহ বিভিন্ন জায়গায় ইফতারসামগ্রী বিক্রয় শুরু হয়েছে। তবে ইফতারির দামে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

জানা গেছে, গত বছর চিকেন ফ্রাইয়ের দাম ছিল ৮০ টাকা। এ বছর সেটার দাম হয়েছে ১২০ টাকা। ১৮০ টাকার চিকেন স্টিক এবার বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহি জিলাপি গত বছর যেখানে ২৮০-৩০০ টাকা কেজি ছিল, এ বছর সেটা হয়েছে ৩৫০ টাকা।

নারিন্দার আহসান কবির নামে আরেক ব্যবসায়ী জানান, জুমার নামাজের পরেই দোকান নিয়ে বসেছি। বেচাকেনা প্রথম দিনে কিছুটা হচ্ছে। সব কিছুর দাম অবশ্য আগের বছরের তুলনায় একটু বেশি।

ইফতারের দাম আগের চেয়ে বেশি- এমন প্রশ্ন করলে চকবাজারের ইফতার বিক্রেতা আনোয়ার জানান, আমরা কী করমু। জিনিসের যা দাম, তাতে আমাগো কিছু করার নাই। তাই বেশি দামে বেচতে হয়।

রমজানের প্রথম দিন দুপুরের পরপরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান জমে ওঠে বাহা‌রি ইফতা‌রের নানা আ‌য়োজ‌নে। এই রকমারি ইফতার বাজারের একটি জনপ্রিয় আইটেম ‘বড় বাপের পোলায় খায়’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে গে‌লেই কা‌নে ভে‌সে আস‌বে ‘বড় বাপের পোলায় খায়’ ঠোঙ্গায় ভইরা লইয়া যায়, ধনী-গরিব সবায় খায়, মজা পাইয়া লইয়া যায়।’

শুধু এই আইটেমটির জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যান চকবাজারে। এখনো পুরান ঢাকার এমন অনেক পরিবার আছে, যাদের এটি ছাড়া ইফতার জমে না, পূর্ণতা পায় না। নতুন ঢাকার বাসিন্দারাও দিন দিন এই খাবারটির প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

পুরান ঢাকার বাহারি ইফতারের মধ্যে রয়েছে শিকের সঙ্গে জড়ানো সুতি কাবাব, জালি কাবাব, শাকপুলি, টিকা কাবাব, আস্ত মুরগির কাবাব, মোরগ মসল্লম, বঁটি কাবাব, কোফতা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, ডিম চপ, তেহারি, মোরগ পোলাও, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দইবড়া, মোল্লার হালিম, নুরানি লাচ্ছি, পনির, বিভিন্ন ধরনের কাটলেট, পেস্তা বাদামের শরবত, লাবাং, কিমা পরোটা, ছোলা, মুড়ি, ঘুগনি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, আধা কেজি থেকে পাঁচ কেজি ওজনের জাম্বো সাইজ শাহি জিলাপিসহ বিভিন্ন খাবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০