Publisher
২ ডিসেম্বর ২০২১, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে নবম জাতীয় এসএমই পণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে নবম জাতীয় এসএমই পণ্য মেলা।

এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা; এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন; এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করা এবারের মেলার ‘মূল উদ্দেশ্য’ বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি জানান, রোববার সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিল্পমন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশ থেকে ৩১১টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩২৫টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে; যাদের ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষ উদ্যোক্তা।

মেলায় দেশে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, প্লাস্টিক পণ্য, আইটি পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হারবাল বা অর্গানিক পণ্য, হ্যান্ডিক্রাফট, ফ্যাশন ডিজাইন, জুয়েলারি আইটেমসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শন ও বিক্রয় হবে।

কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি এ মেলায় ক্রেতা ও বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, অনলাইন পণ্য মার্কেটিং বিষয়ক স্টল থাকবে।

এছাড়া সরকারি সংস্থা বিসিক, বিএসইসি, বিসিআইসি, বিটাক ও বিএসটিআইয়ের পাশাপাশি স্পন্সর ব্র্যাক, অগ্রণী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১’ দেওয়া হবে।

এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা দিয়ে আসছে উল্লেখ করেছ শিল্পমন্ত্রী বলেন, গত আটটি জাতীয় এসএমই মেলায় এক হাজার ৫৬১ জন উদ্যোক্তা প্রায় ২১ কোটি ৮৮ লাখ টাকার পণ্য বিক্রি, ৩৬ কোটি ৫০ লাখ টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন। এছাড়া ৮৬টি আঞ্চলিক (বিভাগ ও জেলা পর্যায়ে) এসএমই পণ্য মেলায় তিন হাজার ১৬২ জন এসএমই উদ্যোক্তা ২৩ কোটি ৩৩ লাখ টাকার পণ্য বিক্রয় এবং ২১ কোটি ১৪ লাখ টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এমএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০