Publisher
১৪ ডিসেম্বর ২০২১, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জাকির হোসেন  সুমন   ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপনের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর, ২০২১ রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ ও এফএও’র মধ্যে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি জনাব মোঃ শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক জনাব চু ডংইউ (QU Dongyu) সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এর ফলে এফএও’র মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে যা বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান ছাড়াও ফ্যাসিলিটেশন (facilitation) সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। হাইব্রীড মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম, এমপি বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর আনু্ষ্ঠানিকতা অবলোকন করেন। এফএও’র সাথে বাংলাদেশের চার দশকের অধিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে (মুজিব বর্ষ) বঙ্গবন্ধুর নামে এ রুম স্থাপনে সহায়তা প্রদানের জন্য এফএও’র মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান। মহান বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরের তাৎপর্যপূর্ণ ঘটনাকে আবেগের এবং গৌরবের একটি মুহুর্ত বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ও এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও’র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপি’র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রথমবারের মত আগামী ৮-১১ মার্চ ২০২২ এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন (Asia-Pacific FAO Regional Conference, APRC) আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন।
এফএও’র  মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপার্সন হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিনিধি সশরীরে এফএও’র শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন। এছাড়া, ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিবৃন্দ জুম মাধ্যমে সংযুক্ত ছিলেন। রাষ্ট্রদূত জনাব শাব্বির আহ্মদ চৌধুরী (সচিব, পশ্চিম ইউরোপ)সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি এবং রোম দূতাবাসের কর্মকর্তাবৃন্দ সশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০