Publisher
১৬ ডিসেম্বর ২০২১, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাল ও সবুজের ক্যাপ পরে ১৬ হাজার শিক্ষার্থীর জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক: লাল ও সবুজের ক্যাপ পরে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় পতাকা তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এই পতাকা তৈরি করা হয়।

৩০ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই উদ্যোগ নেয় বলে জানা গেছে। এদিন বিকেলে জেলার ডা. আ আ ম মেসবাহুল হক স্টেডিয়ামে এ পতাকা তৈরি ও প্রদর্শন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় ওই স্টেডিয়ামে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে পতাকা তৈরির পাশাপাশি আরো ১৪ হাজার মানুষ গ্যালারিতে লাল ও সবুজ ক্যাপ পরে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলায় একইভাবে আরো ২০ হাজার পতাকা প্রদর্শন হয়।

এদিকে, আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, তাতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান থেকে বিকেল সাড়ে ৪টায় অংশ নেন স্থানীয়রা। এ ছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ ওই স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ডিসি, মঞ্জুরুল হাফিজ এবং জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০