admim
৮ অগাস্ট ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শর্তছাড়াই পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প

শর্তছাড়াই পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ শর্তছাড়াই পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমনকি যদি পুতিন তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে না বসেন—তবুও। খবর এনডিটিভির।

তবে ট্রাম্পের বৃহস্পতিবারের (৭ আগস্ট) এই মন্তব্য মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত আগের প্রতিবেদনগুলোর বিরোধিতা করে। ওই প্রতিবেদনগুলোতে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, পুতিন-জেলেনস্কি বৈঠক ট্রাম্প-পুতিন সম্মেলনের জন্য একটি পূর্বশর্ত।

কিন্তু বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকেরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, পুতিন কি আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য কিনা— জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, তার দরকার নেই, না। ’

তিনি আরও বলেন, ‘তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর আমি যা পারি করব, যেন হত্যা বন্ধ হয়। ’

এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, ‘পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ খুব শিগগিরই হতে পারে। ’

তার বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার ইউক্রেনে সামরিক আগ্রাসন বন্ধের চেষ্টা করে যাচ্ছেন। নির্বাচনি প্রচারে তিনি বলেছিলেন, ‘ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেবেন’।

সম্প্রতি তিনি রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছেন এবং মস্কোকে শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে আল্টিমেটাম দিয়েছেন, অন্যথায় আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

উইটকফের আলোচনার পরও সেই সময়সীমা এখনও বহাল রয়েছে কিনা— সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, ‘এটা পুতিনের ওপর নির্ভর করছে। আমরা দেখব সে কী বলে।’

তিনি আরও বলেন, ‘খুব হতাশ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০