Ritesh Beghi
১২ এপ্রিল ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

শনিবার রাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে দাঁড়িয়ে জানাচ্ছিলেন ইরানের সাথে কোনো চুক্তি হয়নি। সেই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ামিতে একটি মিক্সড মার্শাল আর্টসের লড়াই দেখছিলেন।

ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েক সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান।

ভ্যান্স যখন সংবাদমাধ্যমকে বলছিলেন ‘খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি’, ট্রাম্প তখন খাঁচার পাশে দাঁড়িয়ে একজন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট ভিডিও দেখছিলেন। তার মুখে ছিল ম্লান হাসি, বিজয়ীদের জন্য থাম্বস আপ।

ফ্লোরিডায় যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন ইরানের সাথে চুক্তি হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না। তিনি বলেন, ‘যাই হোক আমরা জিতব। আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি।’

কিন্তু বাস্তব চিত্র কঠিন। মূল্যস্ফীতি বাড়ছে। তেলের দাম মার্কিন নাগরিকদের পকেট কাটছে, যা সরাসরি ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া যুদ্ধের ফল। ডেমোক্র্যাটরা ট্রাম্পকে অভিশংসনের কথা বলছেন এবং তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির পর তার কিছু দীর্ঘদিনের সমর্থকও প্রতিবাদ করেছেন।

ইভাঙ্কা, টিফানি এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পুরো সন্ধ্যা বাবার পাশে ছিলেন। তবে জামাতা জ্যারেড কুশনার সেখানে ছিলেন না। তিনি পাকিস্তানে ভ্যান্স ও উইটকফের সাথে আলোচনায় ছিলেন।

সূত্র- নিউইয়র্ক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০