Publisher
১৯ নভেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখের সিনেমার কপি শাকিবের ‘সোলজার’— দাবি ভারতীয় গণমাধ্যমের

মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে দেশের সিনেপ্রেমীদের মাঝে এখন অন্যরকম আগ্রহ বিরাজ করছে। একদিকে যেমন নায়কের নতুন লুকে পর্দায় আসা আবার সদ্যই সিনেমার নায়িকা তানজিন তিশার ফার্স্ট লুক প্রকাশ- সব মিলিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে এমন মুহূর্তে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, বলিউড কিং শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে বলেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে ‘কিং খান’ নামে পরিচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার অনুরাগীরা প্রায় ত্রিশ বছর ধরে একই নামে ডেকে আসছেন। এবার শোনা যাচ্ছে, শাকিব সেই শাহরুখের ছবিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন।

আনন্দবাজারের দাবি, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই ছবিতেও রয়েছেন দুই অভিনেত্রী- তানজিন তিশা ও ঐশী।

উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০