Publisher
৩১ জানুয়ারী ২০২২, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার সুখবর

নিজস্ব প্রতিবেদক: অবশেষে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার অনিশ্চিয়তা কাটছে। মাউশি মহাপরিচালক অবসরে যাওয়ায় যে সংকট কেটেছিলো তা দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার এ তথ্য তিনি নিশ্চিত করে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মাত্র নিয়োগ পেয়েছি। এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব আমাকে বুঝিয়ে দেয়া হয়নি। দায়িত্ব পেলেই দ্রুতই কাজটি হয়ে যাবে।

জানা যায়, প্রতি মাসে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রায় ৯০০ কোটি টাকা। সম্প্রতি ডিজি না থাকায় এমপিওভুক্ত ৩ লাখ ৪২ হাজার ৮৭ জন শিক্ষক-কর্মচারীর সময়মত বেতন-ভাতা পাওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল।

শিক্ষামন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বেতনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সব কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। সেটা পাস হয়ে আসার পর যাবে অ্যাকাউন্টস অফিসে। সেখান থেকে চেক বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আমরা সাধারণত প্রতি মাসের তিন তারিখের মধ্যেই চেক ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তবে এবার যেহেতু মহাপরিচালক নিয়োগ সংক্রান্ত সমস্যায় পড়েছি, নতুন ডিজি দুয়েকদিনের মধ্যে যোগ দিলে আশা করছি ৫-৬ ফেব্রুয়ারির মধ্যে চেক ছাড় দিতে পারব।

প্রসঙ্গত, মাউশি মহাপরিচালক হিসেবে অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক গত ১১ জানুয়ারি অবসরে যান। ফলে সারাদেশের সাধারণ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী তার জায়গায় কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির রুটিন দায়িত্ব পালন করছিলেন। কিন্তু শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বা আর্থিক সংশ্লিষ্ট ফাইল অনুমোদনের ক্ষমতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০