news desk
৩ নভেম্বর ২০২০, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী

বিনোদন ডেস্ক: ঢালিউডের প্রিয়দর্শিনী তিনি। ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র। কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয়দর্শিনী মৌসুমী। আজ তার জন্মদিন। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা।

মৌসুমী প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান মৌসুমী। আর সেই দর্শকপ্রিয়তার রেশ ধরেই এখন পর্যন্ত ২০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মৌসুমী ১৯৯৬ সালের ২ আগষ্ট তারিখে আরেক জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন এবং ফাইনা নামের দুটি সন্তান রয়েছে।

শুধু নায়িকা হিসেবে নয়, সিনেমাতে প্লেব্যাক করেও দারুণ আলোচিত হন মৌসুমী। আইয়ুব বাচ্চুর সঙ্গে তার প্লেব্যাক করা গান ‘কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে, এই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে, ভালবাসতে’ ব্যাপকভাবে জনপ্রিয় হয়।

এছাড়াও ‘ছায়াছবি’ শিরোনামের চলচ্চিত্রে ‘মন যা বলে বলুক, আমি তোমার হবো, চোখ যা দেখে দেখুক, আমি তোমাকেই দেখবো’ এই গানটি মৌসুমী’র লেখা। অভিনয়ের পাশাপাশি মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নিগার’ নামের সিনেমাও পরিচালনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০