Publisher
২৪ এপ্রিল ২০২১, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মিভূত: কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা জানান, এক দিকে লকডাউন অন্যদিকে রমজানের কারণে শনিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া মধ্য বাজারে লোকজন ছিল একেবারেই কম। এরই মধ্যে সোলায়মানের লেপতোশকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।কিন্তু দোকান বন্ধ থাকায় কেউ দোকানে প্রবেশ করতে পারেনি। পরে ওই দোকানের আগুন ছড়ে পড়ে চারিদিকে। এদিকে সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে পুড়ে ভস্মিভূত হয় ২০টি দোকানের প্রায় একটি কোটি টাকার মালামাল।এসব দোকানের মধ্যে সার, বীজ, মনোহরী, মুদী, টেইলার্স, চাল ডাল ও লেপতোশকের দোকান ছিল। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, নিজাম উদ্দিন, ছামিউল হক, এরশাদ আলী, রবিন মিয়া, ইব্রাহিম মিয়া, আব্দুল মালেক, দাউস আল, সোলায়মান, আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, ফরহাদ আলী, কুদ্দুস মিয়া, মিষ্টার মিয়া, নুর ইসলাম, শাহিন মিয়া, ছামিউল হকসহ ২০ জন।
শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে ২০টি দোকান ঘর একেবারেই পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে হিসাব করে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০