Publisher
২৮ মে ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাটা এলাকায় বন্য হাতির আক্রমণে অপূর্ব চাম্বুগং (৪৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অপূর্ব চাম্বুগং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুমরীয়া গ্রামের সুখেন ঘাগরার ছেলে। সে ১০ বছর আগে বিয়ে করে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামে গারোপল্লীতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় বন্য হাতির একটি দল গহীন অরণ্য থেকে নেমে আসে শেরপুরের নালিতাবাড়ী পানিহাটার পাহাড়ে। খবর পেয়ে এলাকাবাসী টর্চলাইট, মশাল জ্বালিয়ে লাটিসোঁটা নিয়ে মাঠে নামে হাতি প্রতিরোধে। পাহাড়ি উঁচু নিচু টিলা বেঁয়ে হাতির পাল নেমে আসে মাঠে। মাঠের ফসল আগেই খেয়ে শেষ করে দিয়েছে হাতি।

স্থানীয়রা জানান, ক্ষেতে ফসল না থাকায় হাতির দলটি আক্রমণ চালায় কাঁঠাল বাগানে। দীর্ঘ দুই ঘন্টা চলে হাতি মানুষের যুদ্ধ। কোনো বাঁধাই তারা মানে না। ইচ্ছেমতো কাঁঠাল খায় বন্য হাতির দল। শত শত লোক তাদের ধাওয়া করে। দলের ৪০/৫০টি হাতি কাঁঠাল খেয়ে পাহাড়ের দিকে রওয়ানা হয়। পিছনে থাকে তিনটি হাতি। হঠাৎ এই তিনটি হাতি উল্টো দৌঁড়ে এসে হামলা চালায় প্রতিরোধকারীদের। একটি হাতি দৌড়ে ধরে আদিবাসী যুবক অপূর্বকে। শূড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে পিষে মারে তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পরে আক্রমণকারী হাতিরা ভারতীয় সীমান্তঘেঁষা পাহাড়ের গহীন জঙ্গলে চলে গেলে স্বজনেরা তার লাশ উদ্ধার করে।

জোসেফ সাংমা, প্রবীন মানখিনসহ অনেকেই বলেন, পানিহাটার এই বিশপ পল্লীতে ২০০৭ সালে হাতিরা হামলা চালিয়ে বিপুল ও ফারুককে নিহত করে। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শূড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারে বিপুলকে। ২০১০ সালে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি নিহত হয়েছে হাতির হামলায়। হাতির এই দলটি তখন বিশপ পল্লীর সকল বাড়ি-ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছিল। হাতির এই দলটির অত্যাচারে পাহাড়ি অঞ্চলে বসবাস খুবই ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। তাই বন্য হাতির আক্রমণের হাত থেকে মুক্তি চান তারা। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০