Publisher
৫ অগাস্ট ২০২১, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর ২ ভেজাল গুড় ব্যবসায়ীর কারাদণ্ড: দেড় লক্ষ টাকা জরিমানা

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদরে ভেজাল বিরোধী অভিযানে দুই ভেজাল গুড় ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হচ্ছে স্থানীয় মো. হাতেম আলীর ছেলে মো. সাজল (৪০) ও মো. ঈমান আলীর ছেলে মো. আব্বাস উদ্দিন (৪৪)। পরে তাদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় দুটি কারখানায় দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আখ ছাড়া শুধু চিনি, ময়দা, ডালডা, চিটাগুড় ও কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরিসহ বাজারজাত করে আসছিলেন সাজল ও আব্বাস উদ্দিন। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমানের নেতৃত্বে বুধবার দুপুরে ওই দুটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করার দায়ে সাজলকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল এবং আব্বাস উদ্দিনকে তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল প্রদান করা হয়। সেইসাথে ভেজাল গুড় ও কেমিকেলগুলো ধ্বংস করা হয়। তবে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করেননি।অভিযানকালে এনএসআইয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০