admim
২৭ মে ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৈলকুপায় ভেজাল কীটনাশকে হানা, ২৩ কার্টন ধ্বংস করে প্রশাসন

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল কৃষি ঔষধ জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলার মাসার্স জালাল ট্রেডার্সে অভিযান চালিয়ে ‘গ্লোবাল কোম্পানি’র উৎপাদিত ২৩ কার্টন পি.জি.আর (প্লান্ট গ্রোথ রেগুলেটর) নামক ভেজাল কীটনাশক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে বাজারে বিক্রিত বিভিন্ন কীটনাশক ও কৃষি পণ্যের মান যাচাইয়ের জন্য সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার খামারবাড়িতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, গ্লোবাল কোম্পানির পি.জি.আর নামক কৃষি ঔষধটি ভেজাল ও কৃষিকাজে ক্ষতিকর। এরই প্রেক্ষিতে শৈলকুপায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ ও পরবর্তীতে ধ্বংস করা হয়।অভিযানে কৃষি বিভাগের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন বলেন, “কৃষকের উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। কেউ ভেজাল পণ্য বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমন পদক্ষেপে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসন ও কৃষি বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০