Publisher
৩১ জুলাই ২০২১, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ভোগান্তির পর গণপরিবহণ চলাচলের অনুমতি দিল সরকার

চলমান লকডাউনে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। আগামীকাল (রবিবার) থেকে দেশের রপ্তানিমুখী কারখানা চালু হবে। গার্মেন্টসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব ধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে জানান, শ্রমিকদের স্বার্থে সরকার গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ শিথিল করেছে।

এদিকে, আজ শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলার ডিসিদের মৌখিকভাবে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে একাধিক জেলার ডিসি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

এর আগে, গার্মেন্টসহ সকল কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকরা যেভাবে রাস্তায় নেমে চলে আসতে উদ্যোগ নিয়েছে তাতে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে পড়েছে। বিষয়টি দেখে প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিকদের সুন্দরভাবে ঢাকায় আসার জন্য গণপরিবহনের ব্যবস্থা করতে। তাই আমরা আপাতত এই ছাড়া দিয়েছি। আগামীকাল (রবিবার) দুপুর ১২টার মধ্যে কোনো গণপরিহনকে বাধা দেওয়া হবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০