Publisher
১৮ ডিসেম্বর ২০২১, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ৩১ জানুয়ারি এই ধাপের ইউপি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।

ইসি সচিব জানান, আজকের (শনিবার) কমিশন সভায় ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, সারা দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭৮টি। নির্বাচন হয়নি এমন ইউনিয়ন পরিষদ রয়েছে ৮০৫টি। এর মধ্যে নির্বাচন করার মতো উপযোগী রয়েছে ৩২৫টি। ওই ৩২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২১৯টিতে ষষ্ঠ ধাপে তফসিল ঘোষণা করা হলো। বাকি ১০৬টি ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে- তা কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০