Ritesh Beghi
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক-বিসিবির সম্পর্ক প্রসঙ্গে যা বললেন ফারুক

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই সম্পর্কের অবনতি এমন পর্যায়ে পৌঁছায়, যার ফলশ্রুতিতে মিরপুর শের-ই বাংলায় বিসিবির আমন্ত্রণ ব্যতিত সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়। তবে গণমাধ্যমের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আশাবাদী বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তার বিশ্বাস– ক্রিকেটার, বোর্ড ও সাংবাদিক প্রত্যেকেই ক্রিকেটের স্বার্থে কাজ করছেন। 

গতকাল (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমি মনে করি, আমরা যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছি, বোর্ড থেকে শুরু করে খেলোয়াড়, সাংবাদিকসহ ক্রিকেট সংক্রান্ত সবার সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক থাকা খুবই জরুরি। কারণ সবার গোল (লক্ষ্য) একটাই। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।’

সেরকম সম্পর্ক এখন আছে কি না– এমন প্রশ্নের জবাবে বিসিবির এই সহ-সভাপতি বলেন, ‘সবসময় সম্পর্ক একরকম থাকবে এটা ঠিক না। তবে আমার মনে হয় উন্নতি করা সম্ভব। মনে হয় না বিরাট কিছু (ঝামেলা) আছে এখানে। অবশ্যই উন্নতি করা উচিৎ।’

সাংবাদিকদের কাজ ক্রিকেটের জন্যই সহায়ক হবে বলেও আশাবাদী ফারুক, ‘আপনারা যে কাজ করছেন ক্রিকেটকে উন্নতি করার জন্য। আগে শুধু প্রিন্ট মিডিয়া ছিল, এখন ইলেকট্রনিক মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে। যে কাজ আগে করে গেছেন আশা করি আগামীতেও করবেন, যা ক্রিকেটের জন্য সর্বোপরি খেলাধুলার জন্য সহায়ক হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০