Publisher
১৫ জুলাই ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক সোহেল রানাকে নিয়ে অপপ্রচার, সাংবাদিক মহলে ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের পরিচিত মুখ সাংবাদিক সোহেল রানা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে র‌্যাব-১০ সাথে ভুল বুঝা-বুঝির ঘটনাকে ব্যবহার করে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাংবাদিক সোহেল রানা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ‘চ্যানেল এস’ এর নারায়ণগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন।

সম্প্রতি দেখা গেছে ওই মহলটি বিভিন্ন অনলাইন পোর্টালে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে শেয়ার করছে। সোহেল রানাকে সামাজিক ভাবে হেয়করার ষড়যন্ত্র শুরু করেছে।

তার সহকর্মীরা বলেন, পেশাদারিত্বের বেলায় সোহেল রানা সর্বদায় সোচ্চার। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সর্বমহলে তার পেশাদারিত্বের সুনাম রয়েছে। যে কোন ঘটনা-দুর্ঘটনাস্থলে তাকেই সর্বপ্রথম দেখা যায়। পেশাদারিত্বের ক্ষেত্রে তার কোন অবহেলা নেই। অথচ অপেশাদারিরাই সাধারণ একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সোহেল রানাকে হেয়করার পাঁতারা করছে। এতে বিভিন্ন মহল নিন্দা প্রকাশ করেছেন। এধরণের অপপ্রচারে যারা লিপ্ত হয়ে নিজেদেরকেই সমালোচনায় পতিত করছে ওই মহলটি।

সিদ্ধিরগঞ্জের একজন সিনিয়র সাংবাদিক বলেন, যারা এসব করছে তাদের কর্মকান্ড সম্পর্কে সিদ্ধিরগঞ্জের পেশাদার সাংবাদিক মহল ভালকরেই অবগত আছে। এসব অপপ্রচার করে তারা নিজেদের তথা সাংবাদিক সমাজকে কলষিত করছে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ঢাকা জেলা প্রেসক্লাবের নেত্রী আমেনা ইসলাম বলেন, বাস্তবিক অর্থে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নামিদামি ও বহুল পরিচিত সাংবাদিকরাও প্রশাসনের হাতে হেনস্থা হচ্ছে। তার অর্থ এই নয় যে তিনি খারাপ। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে সোহেল রানার ক্ষেত্রে। তাই এই বিষয় নিয়ে গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করা সাংবাদিক পেশার নৈতিকতা নষ্ট করার সামিল বলে মনে করছেন সচেতন মহল।

প্রসঙ্গত, গত ১০ জুলাই র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীরসহ ৩ জনকে গ্রেপ্তার করে। এখবর পেয়ে সাংবাদিক সোহেল রানা অভিযানস্থলে গিয়ে আটকদের ছবি তুলে। এসময় র‌্যাবের সাথে সোহেলের ভুলবুঝাবুঝি হয়। তখন র‌্যাব সোহেল রানাকে তাদের কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা র‌্যাব কার্যালয়ে গিয়ে সোহেল রানাকে সসম্মানে ছাড়িয়ে নিয়ে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০