Publisher
১৯ জুন ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে এবার ৪৩৯৯ পশুর হাট বসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর সারা দেশে চার হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া ঈদের ছুটি এক দিন বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করেন তিনি। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঈদ সামনে রেখে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ফেরিঘাট ও নৌঘাটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার থাকবে। সড়ক-মহাসড়কে পশুর হাট বসানোয় নিষেধাজ্ঞা থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন।’

মন্ত্রী বলেন, ‘সড়ক-মহাসড়কে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কোনো পশুবাহী ট্রাক আটকাতে পারবেন না, এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ পথে প্রতিবেশী দেশ ভারত থেকে যাতে কোনো পশু না আসতে পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশের অগ্রগতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এটি যৌক্তিক প্রস্তাব। সুপারিশটি ক্যাবিনেটে (মন্ত্রিসভা) গেছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক আগেই জানিয়ে দিয়েছেন, ভারত থেকে যেন কোনো পশু না আসে। দু-তিন বছর ধরে আমরা সেটি ফলো করে আসছি। আমাদের বর্ডার গার্ড সব সময় তৈরি আছে। এর পরও নানা কায়দায় পশু চলে আসে, অনেক ফাঁকফোকর দিয়ে চলে আসে। আমাদের কাছে খবর আছে, মিয়ানমার থেকে পশু আসছে।

এত দুর্গম এলাকা, কোন ফাঁকফোকর দিয়ে যে কোনটি চলে আসে। তবে আমরা চেষ্টা করছি যাতে পশু না আসে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০