Publisher
১১ অগাস্ট ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিনোফার্মের আরো ৬ কোটি টিকা কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে আরো ৬ কোটি ডোজ করোনার টিকা কিনবে বাংলাদেশ। বুধবার (১১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ১৩ কোটি ৮২ লাখ লোককে টিকা দেব। এর জন্য টিকা লাগবে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ। এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৫৩ লাখ লোককে। বাকি টিকা চীনসহ বিভিন্ন দেশ থকে সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে।

ভ্যাকসিনের দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দাম বলব না। আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘টিকা ক্রয়ের বিষয়ে চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী মূল্য প্রকাশে বাধা আছে। এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (তথ্য প্রকাশ না করার শর্তে চুক্তি)। সে জন্য মূল্য প্রকাশের তথ্য দেয়া যাবে না।

এর আগে সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে। তবে চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে চীন।

গত সোমবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ৫৪ লাখ টিকার মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। যার মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ টিকা ও চীনের উপহারের আরও ১০ লাখ টিকা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০