Publisher
১৮ জানুয়ারী ২০২২, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামে রুয়াপাড়া কবরস্থানে রাতের অন্ধকারে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।

সোমবার (১৭ জানুয়ারি) বাদ আছর নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুন (৭৬)’কে কবরস্থানের দাফন কাজ সম্পন্ন করতে গিয়ে বিষয়টি জানা গেছে।

গ্রামবাসীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী মরহুমা হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখতে পায় ২ বছর আগে মারা যাওয়া ১৬টি কবর খোঁড়া। পরে জনগণের এ বিষয়ে সন্দেহ হলে একটা কবর খুঁড়ে দেখা যায় কবরে কঙ্কাল নেই। এরপর বাকি ১৫টি কবর খোঁড়া হলেও দেখা যায় কোনটিতেই মৃত ব্যক্তিদের কঙ্কাল নেই। এলাকাবাসীর ধারণা কিছুদিন আগে দলবেঁধে চোর এসব কবর থেকে কঙ্কাল চুরি করেছে।

এ বিষয়ে নাউমুড়ি রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার আরটিভি নিউজকে বলেন, আমি সংবাদ পেয়ে কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে এ ধরনের ঘটনার আবার যাতে না ঘটে সে বিষয়ে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা আরটিভি নিউজকে বলেন, এমন ঘটনায় আমরা মর্মাহত। কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। চোর চক্রকে ধরার জন্য কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানিকে একাধিক বার ফোন করলে তিনি ফোনকল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০