admim
৩ মে ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বলা বাহুল্য, তিনি এতটাই সফল যে, তার অভিনীত ছবি ঘুরে বেরিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে; তার একটি ছবি ‘প্রিয় মালতী’।

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ছবি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এবার তার এই চলচ্চিত্র নিয়ে আরও এক সুখবর দিলেন মেহজাবীন; কারণ, ‘প্রিয় মালতী’র ঝুলিতে এলো আরও একটি পুরস্কার। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আর এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ আর সেই পোস্টটিই মূলত শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নেন মেহজাবীন। ভক্তরাও তার জন্য প্রশংসা ও শুভকামনায় ভরিয়ে দেন।

এ নিয়ে মেহজাবীন গণমাধ্যমে বলেন, ‘অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।’

গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় লন্ডনের এই বাঙালি চলচ্চিত্র উৎসব। ‘প্রিয় মালতী’ সেখানে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় বলে জানা গেছে। এছাড়াও এর আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়, সেখানেও দর্শকের সাড়া ছিল দারুণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০