Publisher
৬ মে ২০২১, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা করলো এসিল্যান্ড

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে এক্সাভেটর মেশিন দিয়ে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

মঙ্গলবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে তার পুকুর খনন করতে এক্সাভেটর মেশিন দিয়ে মাটি কাটা শুরু করে। গভীর করে খনন করায় আশেপাশের ফসলী জমির ক্ষতির আশঙ্কায় মালিকরা নিষেধ করলেও কর্ণপাত না করায় তারা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান।

পরপ তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এক্সাভেটর মেশিন মালিক সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ার মোঃ আজগরের ছেলে শাহিন কে ৫০ হাজার জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গভীর করে পুকুর খনন করায় বালু ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক্সাভেটর মেশিন ব্যবহারকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন সৈয়দপুর থানার এসআই আনছার আলী, আবু সাইদ ও লিক্সনসহ সংবাদকর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ও বোতলাগাড়ী ইউনিয়নের সর্বত্রই এক্সাভেটর মেশিন দিয়ে পুকুর খনন করাসহ ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। আর এসব মাটি নেয়া হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। এক্ষেত্রে সহযোগিতা করছে ট্রাক্টর ও ট্যাঙ্কলরি শ্রমিক সমিতি নামে একটি সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ করে সভাপতি ওবায়দুল নিজে চুক্তি করে জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নিয়ে ইটভাটায় সরবরাহ করে। এই মাটি বহনে দ্রুতগতীর ট্রাক্টরগুলোর যাতায়াতের ফলে ওইসব এলাকার চলাচলের রাস্তাগুলো ভেঙে একাকার। জনগণের ভোগান্তি হলেও ইউপি সদস্য ও চেয়ারম্যানরা থাকেন নির্বিকার।

কারণ জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীদের ম্যানেজ করতে সহযোগিতা করেন সাংবাদিক পরিচয়দানকারী ওই সংগঠনের উপদেষ্টা লিটন। তিনি যেন উপজেলায় মাটি কাটার ঠিকাদারি নিয়ন্ত্রণ ও তদারকি করেন। ফলে দেদারসে পুকুর খনন ও আবাদি জমির মাটি কাটা চললেও কেউ কোন বাধা দেয়না বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১০

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১২

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৩

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৫

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৭

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৮

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৯

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

২০