Ritesh Beghi
২৫ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেনের বিশ্বকাপ দলে বার্সেলোনার ৮, রিয়ালের কেউ নেই

স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। অথচ সেই ক্লাবের একজনেরও জায়গা হলো না স্পেনের বিশ্বকাপ দলে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ঠিকই আধিপত্য ধরে রেখেছে। বার্সার ৮ ফুটবলার জায়গা পেয়েছেন স্পেনের বিশ্বকাপ দলে। চোটে থাকলেও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লামিনে ইয়ামাল।

সবশেষ ইউরোতে দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতেকে বিশ্বকাপ দলে রাখেননি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক ডিন হুইজেন। চোটের কারণে ছিটকে গেছেন রিয়ালের আরেক তারকা ফেরমিন লোপেজ।

বার্সেলোনার ৮ জন হলেন–লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভি, হোয়ান গার্সিয়া, পাও কুবারসি, এরিক গার্সিয়া, দানি ওলমো ও ফেরান তোরেস। এদের মধ্যে ইয়ামাল চোটের কারণে গ্রুপ পর্বে স্পেনের প্রথম ম্যাচটি মিস করতে পারেন।

বিশ্বকাপে স্পেন আছে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেতিক বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাউ কুবারসি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্ত (অ্যাথলেতিক বিলবাও), মার্ক পুবিল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ), পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার)

মিডফিল্ডার: পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স বায়েনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল)

ফরোয়ার্ড: মিকেল ওইয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), ফেরান তরেস (বার্সেলোনা), বোরহা ইগলেসিয়াস (সেল্‌তা ভিগো), ভিক্তর মুনোজ (ওসাসুনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০