Publisher
২১ অগাস্ট ২০২১, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে নেই: শ.ম রেজাউল

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, স্বাধীনতাবিরোধীরা জাতির পিতাকে হত্যা করেই বসে থাকেনি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে জাতি আজও কেঁপে ওঠে।

তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় শেখ হাসিনা প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্যই মহান আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

শনিবার (২১ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৭১’ সালে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনককে স্বপরিবারে হত্যা, ২০০৪ সালে ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ধারাবাহিকতায় হয়েছে। সেই সকল ষড়যন্ত্রকারীরা থেমে নেই তারা এখনও দেশে এবং দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের মোকাবিলায় সকল ভেদাভেদ ভুলে মুজিব আদর্শের সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্যে দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, যুগ্ম সম্পাদক এসএম মুইদুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০