admim
২৫ মে ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামজাদের ক্যাম্পের জন্য লিগের সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : দেশের ফুটবলে এখন নতুন দিনের গান বাজছে। বিশেষ করে একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে আবার ফুটবলে চোখ ফিরছে দেশের ক্রীড়ামোদীদের। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে জাতীয় দলের। এজন্য দ্রুত ক্যাম্প শুরু করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বাফুফের আগের পরিকল্পনা ছিল ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করা। লিগের চার ম্যাচ এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে এসেছে। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিসের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে৷

ইতোমধ্যেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত সূচি ক্লাবগুলোকে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০