Ritesh Beghi
৮ জুন ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন হয়েছে ঢাকা : আসিফ মাহমুদ

রাজধানী ঢাকায় কোরবানির যাবতীয় আবর্জনা ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব।

শনিবার (৭ জুন) দিবাগত রাতে ফেসবুকে তার পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম। এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ। নগরবাসীর দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে ঢাকা পরিষ্কার হয়েছে। পেছনে কাজ করা সকল সহকর্মীর প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, যাদের পরিশ্রমের বিনিময়ে এই শহর পরিচ্ছন্ন হলো, তারা আমাদের নীরব নায়ক। ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা— এটাই কর্মের শক্তি, এটাই নিষ্ঠার গল্প। তারা প্রচারে নেই, তবে তাদের কাজই শহরের মুখ। কোরবানির ঈদের আসল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা।

এর আগে, কোরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

আসিফ মাহমুদ দাবি করেন, সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

জানা গেছে, এবার সব মিলিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করেন এবং ৮৫০টির মতো যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহনের কাজে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১০

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১১

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৩

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৪

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৫

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৬

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৭

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৮

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৯

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

২০