Publisher
৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বছর পর বেসরকারিভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিল

কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘ মেয়াদি নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) মিলটি হস্তান্তর করে।

এ সময় বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ বছর মেয়াদে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভালোভাবে পরিচালিত হলেও গত ১৫ বছর ধরে বন্ধ ছিল। এতে ৭০০ থেকে ৮০০ শ্রমিক কাজ করছিলেন।

এদিকে মিলটিতে চারটি পণ্য উৎপাদন করার কথা রয়েছে। আর এতে কর্মসংস্থান হবে কুড়িগ্রামের প্রায় ২ হাজার মানুষের। মিলটি চালু হওয়ার খবরে শ্রমিকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের শ্রমিক আব্দুল বাতেন, বজলুর রশিদ, নাঈমুল ইসলামসহ অনেকই বলেন, ১৫ বছর পর মিলটি চালু হওয়ার খবরে আমরা খুবই আনন্দিত। বন্ধ মিলটি পুনরায় চালু হলে সহস্রাধিক শ্রমিক মানবেতর জীবন থেকে মুক্তি পাবে। আমরা আশা করছি মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মিলটিতে কাজ দেওয়া হবে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা। এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এই টেক্সটাইল মিলে শিল্পপ্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আমার অন্ধ বিশ্বাস আছে আমি সবার সহযোগিতা পাব। আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানবকল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ।

বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন জানান, কুড়িগ্রাম টেক্সটাইল মিল আমাদের মালিকানায় থাকবে। আমরা শুধু বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে এটি লিজ দিলাম। এ এলাকায় তারা অনেকদিন থেকে কাজ করছে। কাজের অভিজ্ঞতার আলোকে আমরা তাদেরকে লিজ দিয়েছি। আশা করছি তারা কুড়িগ্রাম টেক্সটাইল মিলকে দ্রুত উৎপাদনমুখী করবে। মিলটি অনেক বছর ধরে পরে রয়েছে। আমরা চাই এটি উৎপাদনশীল হোক এবং এলাকায় মানুষের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০