Publisher
২৬ অগাস্ট ২০২৩, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হবে ৫ লক্ষাধিক ছাত্রের সমাবেশ’

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ৫ লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শনিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় ‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের ছাত্র সমাবেশের বিশেষত্ব হলো, এটি হবে ‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্র সমাবেশ, যেখানে সারাদেশের প্রায় ৫ লক্ষাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

তিনি বলেন, শোকের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের ন্যায় এ বছরও আলোচনা সভা আয়োজন করে মাসব্যাপী কর্মসূচি পালনের শেষে ছাত্র সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা ৩১ আগস্ট ছাত্র সমাবেশের পরিকল্পনা করেছিলাম। কিন্তু এদিন সরকারি ছুটি না থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে ও জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে সেটা পিছিয়ে ১ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১১

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১২

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৩

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৪

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

১৫

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

১৬

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

১৭

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১৮

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১৯

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

২০