Publisher
২১ ফেব্রুয়ারী ২০২৩, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন ৮ ভারতীয় সাইক্লিস্ট

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানিয়েছেন আট জন সাইক্লিস্ট। গত ১৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর থেকে রওনা দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তারা। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা।

সাইক্লিস্ট দলের নেতৃত্বে থাকা হুগলি সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক শৈবাল ব্যানার্জি বলেন, সহধর্মিণীকে নিয়ে আমি আগেও সাইকেল চালিয়ে এসেছি। ২০১৮ সাল থেকে আমি সস্ত্রীক সাইকেল চালিয়ে এখানে আসি। এবার আমরা এসেছি আট জন। আমার সহধর্মিণী ছাড়াও এই দলে ৫ জন শিক্ষক। একজন আমার ছাত্র, একজন বন্ধু। প্রায় ৫০০ কিলোমিটারের বেশি সাইকেল চালিয়ে আমি এসেছি।

তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের কাছে অনেক বেশি পাওয়ার এবং অনেক বেশি দেওয়ারও। এই দিনটির কারণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। সেদিন ভাষার মর্যাদার দাবিতে আন্দোলনকারী ছাত্র-জনতার রক্তে রঞ্জিত করেছিল তৎকালীন পাকিস্তানি প্রশাসন। তাদের এই আত্মত্যাগের প্রতি বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ সারাবিশ্বের মানুষের সম্মান জানানো উচিত। সেই কারণেই আমাদের এখানে আসা। কাঁটাতারের বেড়া ছাড়া এই দুই বাংলার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই এক। আমরা এই কাঁটাতারের ব্যবধান ঘোচাতে চাই। আমরা চাই এই বাংলা ভাষা যেন বিশ্বের এক নম্বর ভাষা হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০