Publisher
২৯ মে ২০২১, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তৃতীয় ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতো লঙ্কানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে স্বাগতিকরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৪২.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১৮৯ রান।

লঙ্কানদের ছুড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ৯ রানেই স্বাগতিকরা হারিয়ে বসে ২ উইকেট। লিটন দাসের বদলে একাদশে সুযোগ পাওয়া নাঈম শেখ ওপেনিংয়ে নেমে মাত্র ১ রান করেই বিদায় নেন। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচে ব্যর্থ হব সাকিব আল হাসানও।

অধিনায়ক তামিম ইকবাল ভালো কিছুর ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি। লঙ্কান পেসার চামিরার শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯ বলে ১৭ রান। আগের দুই উইকেটও চামিরাই তুলে নিয়েছেন। এমন বিপর্যয়ের মুখে মোসাদ্দেক হোসেনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মুশফিকুর রহিম।

টানা দুই ম্যাচ প্রায় একাই ব্যাট হাতে দলকে টেনে নিয়ে গেছেন মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচেও দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন। কিন্তু এবার আর পারলেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। লঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসের বলে তুলে মারতে গিয়ে লং-অনে থাকা ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়েছেন মুশফিক। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮৪ ও ১২৫ রান করা মুশি আজ বিদায় নিয়েছেন ৫৪ বলে ২৮ রানের ইনিংস খেলে। যাওয়ার আগে মোসাদ্দেকের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন তিনি।

চাপে পড়ে যাওয়া দলকে পথে দেখাচ্ছিলেন মোসাদ্দেক। দেখেশুনে খেলে তুলে নিয়েছিলেন ফিফটিও। কিন্তু এর ঠিক পরেই লঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসের বলে বিনুরা ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৭২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫১ রান। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫০ বলে ৪০ রানের জুটিও গড়েছিলেন তিনি।

মোসাদ্দেক বিদায় নেওয়ার পর মাহমুদউল্লাহকে কিছুক্ষণ সঙ্গ দেন আফিফ হোসেন। কিন্তু দলকে আরও বিপাকে ফেলে ১৭ বলে ১৬ রান করে বিদায় নেন আফিফ। এরপর মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন। তাসকিনকে বিদায় করে ম্যাচে নিজের পঞ্চম উইকেটের দেখা পান চামিরা।

অন্য প্রান্তে উইকেট পতনের মিছিলের মাঝে পাল্টা আক্রমণের পথ ধরেন মাহমুদউল্লাহ। পুরো সিরিজে মুশফিকের পর বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান তুলে নেন ফিফটিও। কিন্তু যোগ্য সঙ্গের অভাবে অতি আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ফার্নান্দোর বলে ডিকভেলার হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বল হাতে শ্রীলঙ্কার চামিরা একাই নেন ৫ উইকেট। ৯ ওভার বল করে এই পেসার খরচ করেছেন মাত্র ১৬ রান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রমেশ মেন্ডিস। বাকি উইকেট ফার্নান্দোর।

এর আগে এর আগে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা। শুরুতে ব্যাট করতে নেমে কুশলের দুর্দান্ত সেঞ্চুরি ও ধনঞ্জয়া ডি সিলভার ফিফটিতে ভর করে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। কুশল অবশ্য ব্যক্তিগত ৬৬, ৭৯ এবং ৯৯ রানে অর্থাৎ তিন বার জীবন পান। বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ নেন ৪ উইকেট। ১ উইকেট শরিফুলের। বাকি উইকেট আসে রান আউট থেকে, যেখানে মূল ভূমিকা শরিফুলের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ধনঞ্জয়া ডি সিলভা ৫৫*; তাসকিন ৪৬/৪, শরিফুল ৫৬/১)

বাংলাদেশ: ৪২.৩ ওভারে ১৮৯/১০ (মোসাদ্দেক হোসেন ৫১, মাহমুদউল্লাহ ৫৩; চামিরা ১৬/৫, হাসারাঙ্গা ৪৭/২, রমেশ মেন্ডিস ৪০/২)

ফলাফল: ৯৭ রানে জয়ী শ্রীলঙ্কা
সিরিজ: ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ
ম্যাচ সেরা: দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা)
সিরিজ সেরা: মুশফিকুর রহিম (বাংলাদেশ)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০