স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের সাথে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খানের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার মধ্য দিয়ে তাদের সেবা করা সম্ভব। তিনি সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সাংবাদিক নেতৃবৃন্দকে দূতাবাসের হেড অফ চ্যান্সারি হারুন আল রাশিদ স্বাগত জানান ।
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান ছাড়াও সহসভাপতি সেলিম আলম ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফখরুদ্দিন রাজি উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা
১
কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?
২
দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২
৩
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি