news desk
২০ ফেব্রুয়ারী ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদেই মঙ্গলের বুকে নেমেছে নাসার রোভার পারসিভের‌্যান্স

অর্থনীতি ডেস্ক : সাত মাসের যাত্রাপথ পেরিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষার পর নিরাপদেই মঙ্গলের বুকে নেমেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভের‌্যান্স। সৌরজগতে পৃথিবীর নিকট প্রতিবেশী এ লাল গ্রহে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না, সে তথ্য খুঁজে বের করার চেষ্টা করবে এ রোবট।
বলা হচ্ছে, পারসিভের‌্যান্স হল মহাকাশে পাঠানো মানুষের বানানো সর্বাধুনিক অ্যাস্ট্রোবায়োলজি ল্যাব। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে মঙ্গলের বিষুবরেখার কাছাকাছি বিশাল এক গহ্বরে নামে নাসার মার্স রোভার। ওই গহ্বর বা ক্রেইটারের নাম দেওয়া হয়েছে জেজেরো।
পৃথিবী থেকে মানুষ অবশ্য পারসিভের‌্যান্সের সফল অবতরণের বিষয়টি জানতে পেরেছে প্রায় ১১ মিনিট পর। মঙ্গল থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে ওই সময়টা লেগেছে। রোবট যানটি যে মঙ্গলের মাটিতে নিরাপদে নেমেছে, তা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ক্যালিফোর্নিয়ায় নাসার মিশন কন্ট্রোল রুম। জেজেরো থেকে পারসিভের‌্যান্সের তোলা প্রথম একটি ছবিও অল্প সময়ের মধ্যেই প্রকাশ করে নাসা। পারসিভের‌্যান্স মঙ্গনে নামার পর নাসার মিশন কন্ট্রোল রুমে উচ্ছ্বাস। পারসিভের‌্যান্স মঙ্গলে নামার পর নাসার মিশন কন্ট্রোল রুমে উচ্ছ্বাস। এ মঙ্গল অভিযানে নাসার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ম্যাট ওয়ালেস বলেন, তাদের মঙ্গলযান খুব ভালো অবস্থায় আছে, এটা দারুণ খবর।
বিবিসি লিখেছে, ছয় চাকার ওই মার্স রোভার অন্তত দুই বছর সেখানে কাটাবে। পাথর খুঁড়ে নমুনা ও তথ্য সংগ্রহ করবে। জানার চেষ্টা করবে, সেখানে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কিনা। ‘অবতরণ নিশ্চিত হয়েছে। পারসিভের‌্যান্স মঙ্গলপৃষ্ঠে নিরাপদে নেমেছে,’ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ঘোষণা দেন নাসার এ অভিযানের লিড গাইডেন্স অ্যান্ড অপারেশন্স স্পেশালিস্ট স্বাতী মোহন। রোবোটিক এ যানটিকে মঙ্গলের বায়ুম-লে ঢোকার আগে প্রায় ৭ মাসে ৪ হাজার ৭২০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে; এরপর ঘণ্টায় ১৯ হাজার কিলোমিটার গতিতে বায়ুম-ল পেরিয়ে এটি লাল গ্রহের পৃষ্ঠ স্পর্শ করে।
অবতরণের পরপরই পারসিভের‌্যান্স মঙ্গল পৃষ্ঠ থেকে বেশ কয়েকটি সাদাকালো ছবি পাঠায়, যার মধ্যে একটিতে পাথুরে পৃষ্ঠের ওপর রোভারটির ছায়াও দেখা গেছে। পারসিভের‌্যান্সের নিরাপদ অবতরণকে ‘অসাধারণ অর্জন’ অভিহিত করেছেন নাসার ভারপ্রাপ্ত প্রধান স্টিভ জারসিক। ওয়ালেস জানিয়েছেন, তাদের রোবোটিক যানটির মঙ্গলের অবতরণ ছিল ‘নিখুঁত’। নাসার এ মঙ্গল যানটির অবতরণই ছিল দুই বছরের, ২৭০ কোটি ডলার ব্যয়ের প্রজেক্টের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ।
পারসিভের‌্যান্স ছাড়াও আগামী এক দশকের মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থার সহযোগিতায় মঙ্গলে আরও দুটি অভিযান পরিচালনার পরিকল্পনা আছে নাসার। কোভিড-১৯ মহামারীতে সামাজিক ও অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জন্য বৃহস্পতিবার পারসিভের‌্যান্সের অবতরণ বিরাট খুশির খবর নিয়ে হাজির হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে নাসার মঙ্গলযানের অবতরণ পর্যবেক্ষণ করেছেন; পরে টুইটারে তিনি অভিযান সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০