news desk
১ মার্চ ২০২১, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুখালী পাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: সোমবার ১ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় ফরিদপুরের মধুখালী পৌর সদরের কেন্দ্রীয় মধুখালী বাজারের পাট বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকানে প্রায় দেড় কোটি  টাকার ক্ষতি সাধিত হয়েছে । মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৩ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে তা এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি। পনির ব্যবস্থা না থাকার কারনে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান বেশী হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। বাজারের সাথে একটি সরকারি পুকুর থাকলেও দখলকারীদের কারনে প্রায় ভরাট হয়ে যাচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। তাদের বক্তব্য পুকুরটি দখল মুক্ত থাকলে পুকুরে পানি থাকত এবং আগুন নিভাতে দ্রæত ব্যবস্থা গ্রহন করতে পারত ফায়ার সার্ভিস কর্মীরা। তাতে করে ক্ষয়-ক্ষতি অনেক কমহত। অগ্নিকান্ডে ২হাজার ১২ মন পাট, ১২০ মন ধান, ৫৮ মন মূসুরি, সরিষা ২৫ মন ও হার্ডওয়ারের দোকান এবং ঘর মালিকের ৬টি ঘরসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতি সাধিত ব্যবসায়ীরা হলো মো. হারুনর রশিদ, লিটন বিশ^াস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ^াস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার, ইমরান মিয়া, আনোয়ার মিয়া সহ অন্যান্য ব্যবসায়ীর ক্ষতি সাধিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০