news desk
৫ মার্চ ২০২১, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ ওভার খেলার পর বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল

করোনার কারণে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসের প্রথম ওয়ানডে ম্যাচটি বাতিল করা হয়েছে। বুধবার প্রথমে ব্যাট করা বাংলাদেশের ইনিংস ৩০ ওভার গড়ানোর পর ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত হয়।

আয়ারল্যান্ড ‘এ’ দলের ৩০ বছর বয়সী অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আয়ারল্যান্ডের একাদশে ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।

কিন্তু সংবাদ মাধ্যম ক্রিকইনফো মনে করছে, সময় মতো ভেন্যুতে রিপোর্ট না পৌঁছানোর কারণে ঘটে গেছে বিপত্তি। প্রথম পানি পানের বিরতির সময় চার ওভার বল করা রুহানকে তুলে নেয় আয়ারল্যান্ড। এরপর রুহানের বিকল্প নিয়ে উলভসরা খেলা শুরু করলেও দ্বিতীয় পানি পানের বিরতির সময় ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমাদের হাতে ম্যাচটি বাতিল করে দেওয়া ভিন্ন কোন উপায় ছিল না। এছাড়া রোববারের দ্বিতীয় ওয়ানডের আগে দুই দলের সকল ক্রিকেটারকে করোনা নেগেটিভ আসতে হবে বলেও জানানো হয়েছে।

চট্টগ্রামে শুরু হওয়া এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে ১২২ রানে ব্যাট করছিল। ওপেনার সাইফ হাসান ৩১ রানে আউট হওয়ার পরে তৌহিদ হৃদয় ৪৪ রানে ক্রিজে ছিলেন। এর আগে করোনার কারণে মাঝপথে স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০