news desk
১৯ মার্চ ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারায় আন্তঃজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৮ই মার্চ) আন্তঃজেলা প্রমীলা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলাটি উদ্বোধন করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদ। এছাড়াও উক্ত খেলায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন, রাজশাহী জেলার আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার মোঃ রিয়াজ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক রানা দাস, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস ছামাদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার মোঃ আহসান হাবিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আক্কাস, প্রভাষক বুলবুল ইসলাম, আওয়ামীলীগনেতা এমদাদুল হক। খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন, ছাত্রলীগ নেতা আবু রায়হানসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ। উক্ত আন্তঃজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন, ঢাকা জেলা প্রমীলা দল ও রাঙামাটি প্রমীলা দল। উক্ত খেলাটি নিদিষ্ট সময়ে ০২-০২ গোলে অমীমাংসিত হলে ট্রাইব্রকারে ঢাকা জেলা প্রমীলা দল রাঙামাটি প্রমীলা দলকে ০৬-০৭ গোলে পরাজিত করে জয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন, বাগমারা উপজেলার ক্রীড়া বিষক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মীর। ধারাভাষ্য ছিলেন বাগমারা উপজেলার সুনামধন্য ধারাভাষ্যকার প্রভাষক মোঃ নজরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০