Publisher
২৪ এপ্রিল ২০২১, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষককে হত্যা মামলার আসামী করায় গ্রামবাসীর প্রতিবাদ

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের চাঞ্চল্যকর মাসুম হত্যা মামলায় শিক্ষক রুহুল আমিনকে আসামী করায় প্রতিবাদের ঝড় উঠেছে। এরই অংশ হিসেবে ২৪ এপ্রিল শনিবার গ্রামবাসীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট শালিসি ব্যক্তি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, ইদ্রিছ উল্লাহ, শিক্ষক রুহুল আমিনের পিতা প্রবীণ মুরব্বি আতিক উল্লাহ, শালিসি ব্যক্তি তখদ্দুছ আলী, প্রবীণ মুরব্বি তাহির উল্লাহ, হাজী আসিম আলী, হাজী আবদুল জব্বার, স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সমাজকর্মী মকবুল হোসেন ভূইয়া, রফিক উদ্দিন, আকমল হোসেন ভূইয়া প্রমূখ। এ সময় প্রবীণ মুরব্বি আবুল মিয়া, কদ্দুছ আলী, সমাজকর্মী দিলু মিয়া, ব্যবসায়ী নজরুল ইসলাম, মর্তুজ আলী, নানু মিয়া, আফরাজ মিয়া, আবদুস সালাম সহ স্থানীয় প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরাও মাসুম হত্যাকারীদের বিচার চাই। তবে এ হত্যাকান্ডের সাথে শিক্ষক রুহুল আমিন ও আরেক ব্যবসায়ী দুদু মিয়া কোন অবস্থায় জড়িত নন। অথচ তাদেরকে মামলার আসামী করে হয়রানী করা হচ্ছে। সেই সাথে প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্নাকেও বিভিন্ন ভাবে ফাসানোর অপচেষ্টা চলছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপরাধ ব্যক্তি শিক্ষক রুহুল আমিনকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০