ময়মনসিংহের ভালুকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / 113
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জিয়া মোল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জিয়া মোল্লাহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকার মজিবর রহমার মোল্লাহর ছেলে। এতে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি।
রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ির তালতলায় এ ঘটনা ঘটে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ির তালতলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিয়া মোল্লাহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

























