Publisher
২৯ এপ্রিল ২০২১, ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি ভর্তি পরিক্ষার নতুন তারিখ ঘোষণা

করোনার চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে নেয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী এ পরিক্ষা ৩১ জুলাই থেকে শুরু হবে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট, ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনট এবং ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঢাবিতে ভর্তি আবদেন শেষ হয়েছে। এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৩ হাজার ৮০৬ জন ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২ট জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭ জন এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১ জন আবেদন করেছেন।

এবার ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। এতে আসন সংখ্যা ১৫টি। ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০