Publisher
২৯ এপ্রিল ২০২১, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন অক্ষয়-টুইঙ্কল

বিনোদন ডেস্ক :ভারতে তীব্র অক্সিজেনের চাহিদা মেটাতে সাহায্যে এগিয়ে এলেন তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। করোনা আক্রান্তদের জন্য ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন এই তারকা দম্পতি।

সামাজিকমাধ্যমে টুইট করে টুইঙ্কল খান্না নিজেই জানালেন একথা। ইনস্টাগ্রামেও একই পোস্ট করে সাহায্যের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন টুইঙ্কল। অনুসারীদের তিনি অনুরোধ করেছেন, নিজেদের সাধ্যমত এই দুর্দিনে মানুষকে সাহায্য করার, তাদের পাশে থাকার। টুইঙ্কল তার ফ্যানেদের সঙ্গে এও শেয়ার করেছেন যে, তার পরিবারের বেশ কিছু সদস্য অসুস্থ ছিলেন। তাই বেশ কয়েক সপ্তাহ কঠিন পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হতেই তিনি ও অক্ষয় নেমে পড়েছেন কোভিড মোকাবিলায়।

বন্ধু গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে ইতোমধ্যেই ১ কোটি রুপি দিয়েছেন অক্ষয় কুমার। প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিবিদ ঘোষণা করেছেন, সেই টাকায় অসহায়দের খাবার, ওষুধ এবং অক্সিজেন দেওয়া হবে।

চলতি বছরের এপ্রিল মাসের গোড়ার দিকে অক্ষয় কুমার নিজেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। ‘রামসেতু’ সিনেমার শুটিং চলাকালীন আক্রান্ত হন অক্ষয়। প্রথমে বাড়িতে নিভৃতবাসে ছিলেন। পরে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। সুস্থ হয়েই বড় সিদ্ধান্ত নিলেন দম্পতি। দেশের মানুষের পাশে শুধু নিজেরাই দাঁড়ালেন না, সামাজিকমাধ্যমেও আবেদন রাখলেন কীভাবে সকলে তাদের এই সাহায্যে পাশে দাঁড়াতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০